২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও গাইবান্ধায় দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ ও গাইবান্ধায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও গাইবান্ধায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: হবিগঞ্জ: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের শায়েস্তানগরে সকাল ১১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত হরিলাল রবি দাশ (২৮) সদর উপজেলার শায়েস্তানগর এলাকার প্রয়াত রবি দাশের ছেলে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জীবন কৃষ্ণ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শায়েস্তানগর পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাস্তার পাশে বসে রোদ পোহানোর সময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেল হরিলালকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হরিলালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। উপজেলার ধাপেরহাটে ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পূর্বসাদিপুর গ্রামের সুজা উদ্দিনের ছেলে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে ঢাকাগামী ভাইবোন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি ইট বহনকারী ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পীরগঞ্জ এবং পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৮ ঘ.