২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মারা গেছেন

পাবনার বেড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রওশন আলী মিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রওশন আলী মিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। সোমবার দিবাগত রাত ৪টা দিকে হৃদরোগে তিনি মারা যান বলে জানিয়েছেন তার শ্যালক বদরুদ্দোজা মিয়া লিটন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে বুকে ব্যথা অনুভব করলে রওশন আলীকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।" মৃত্যুকালে রওশন আলী স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তিনি বেড়া উপজেলার দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া প্রায় ১৫ বছর বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন রওশন আলী। জানাজা শেষে মঙ্গলবার দুপুরের বেড়া উপজেলার নান্দিয়ারা কবরস্থানে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএসবি/১৯১৪ ঘ.