যশোর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চৌগাছা উপজেলায় নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছেন। আহত হন অন্তত ১৩ জন।
পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে নিমতলা এলাকায় এই দুর্ঘটনায় নিহত লুলু মল্লিক (৩৫) উপজেলার সিংহঝুলি গ্রামের বাসিন্দা।
আহতদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
চৌগাছা থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে পেট্রোল পাম্পটির ছাদ ঢালাইয়ের কাজে চলছিল। এ সময় ছাদ ধসে ১৪ জন চাপা পড়ে ঘটনাস্থলে লুলু নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24