ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৪২ আসামির বিরুদ্ধে আরো একজন সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার পিলখানায় বিডিআর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮-এ সোমবার সকালে সাক্ষ্য দেন হাবিলদার সৈয়দ মাসুদ রানা। তাকে ছয় আসামি এদিন জেরা করেছেন।
এর আগে নায়েক মো. আবু বক্কর সিদ্দিককে জেরা করেন ৩৬ আসামি।
আদালত ১১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এই মামলায় মোট আসামি ৬২১ জন।
গত বছরের ২১ অক্টোবর অভিযোগ গঠনের পর ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে ২০১০ সালের ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিচার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮০৯ ঘ.
bdnews24