২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবদল নেতা খুন

রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহীদ মোল্লা (৪২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহীদ মোল্লা (৪২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের পিছন থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে টহল পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে আবারো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক জিএম ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদ মোল্লা মারা গেছেন। আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছি।" শহীদ মোল্লা ৩২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কি না