২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা আয়োজন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 03:56 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের এই দিনে স্বভূমে ফেরেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। আওয়ামী লীগ সকাল ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আমির হোসেন আমু, সুরঞ্জিন সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। এরপর দলের বিভিন্ন সহযোগী সংগঠন ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সভার প্রধান অতিথি শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "আমরা যতদিন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থাকবো, ততদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে। আমি আশা করি, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সে লক্ষ্য অর্জনে সফল হবো। ইনশাল্লাহ।" প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার বাণীতে বলেন, "অনেক সংগ্রাম আর ত্যাগ-তিতিক্ষার পর দেশে আজ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। দেশ এগিয়ে চলছে কাক্সিক্ষত অগ্রগতির পথে। কোনো অপশক্তি যাতে গণতন্ত্র ও উন্নয়নের এ ধারাকে ব্যাহত করতে না পারে, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে গৃহীত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সব শ্রেণী-পেশা এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক জান্তা বাঙালি নিধনের নীলনকশা বাস্তবায়নে 'অপারেশন সার্চলাইট' শুরু করার পর বঙ্গবন্ধুকে তার ধানমণ্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পাকিস্তানের কারাগারে স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাকেই রাষ্ট্রপতি করে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। আর এই সরকারের নেতৃত্বেই চলে মুক্তিযুদ্ধ। পাকিস্তানি জান্তা মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলানোর সব প্রক্রিয়া চূড়ান্ত করলেও আন্তর্জাতিক স