২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিনিয়োগকারীদের বিক্ষোভ

পুঁজিবাকারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবেরোধ করেছে বগুড়ার বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

বগুড়া, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাকারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবেরোধ করেছে বগুড়ার বিনিয়োগকারীরা। রোববার দুপুর ২টার দিকে শহরের বড়গোলা এলাকার সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিল নিয়ে কয়েকটি বিক্ষোভকারীরা শহরের কয়েকটি ব্রোকারেজ হাউসে যায়। পরে শহরের থানা রোড়, সাতমাথা ও টেম্পল রোড প্রদক্ষিণ করে। বিক্ষোভ ও অবরোধের সময় কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান। বিক্ষোভ শেষে বিনিয়োগকারীরা বড়গোলায় সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন- মুনছুর আল মোছাদ্দেক রানা, আজিজ আহমেদ রুবেল, আখতারুজ্জামান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, একটি চক্র শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছে। ওই চক্র কারসাজি করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে। দরপতনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও দায়ী করে বিনিয়োগকারীরা বলেন, এ ধারা অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলন যাবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.