২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

শরীয়তপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জয়নগর বাজারের কাছে একটি কলেজের পাশ থেকে রোববার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাবু মোল্লা (২৫) জয়নগর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে। বাজারে তার লন্ড্রি ও কম্পিউটার সিডির দোকান রয়েছে। জাজিরা থানার পরিদর্শক এনায়েত হোসেন ও স্থানীয় আনোয়ার হোসেন খান জানান, শনিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে দোকানে যান বাবু। রোববার সকালে স্থানীয় লোকজন জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে তার লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ পরিদর্শক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। তিনি জানান, বাবুর শরীরে ধারালো অস্ত্রে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.