২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে দুই যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বনানীর একটি ডোবা থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী দুই যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর একটি ডোবা থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী দুই যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, বনানীর এয়ারপোর্ট রোডের ঢাকা গেট সংলগ্ন একটি ডোবায় রোববার দুপুর ১টার দিকে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর ২টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুলশান থানার ওসি কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ধারণা, ৪/৫দিন আগে তাদের হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়। তাদের হাত-পা বাঁধা ছিলো। একজনের পরনে ছিলো শার্ট ও প্যান্ট এবং অপরজনের শার্ট ও লুঙ্গি।" এ নিয়ে নতুন বছরের প্রথম ৯ দিনে রাজধানীতে ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৬৩৩ ঘ.