ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে সেখানকার যাত্রীদের জন্য নির্ধারিত ২৩টি টিকিট কর্তৃপক্ষ বাতিল করায় স্থানীয়দের বিক্ষোভের কারণে এক ঘণ্টা আটকে ছিলো নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস।
কসবার যাত্রীদের জন্য ওই ট্রেনের ২৩টি নির্ধারিত টিকিট ছিলো, কিছুদিন আগে রেল কর্তৃপক্ষ তা বাতিল করে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এবং কসবা রেল স্টেশনে আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে সকাল ১১টার দিকে উপকূল এক্সপ্রেস আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি আদায়ে পদেক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর বেলা ১২টার সময় অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
এরপর থেকে রেল চলাচল স্বাভাবিক বলে উপজেলা কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24