রংপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি সফরে রংপুর গেলেন শেখ হাসিনা। সেখানে বিকালে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
শনিবার দুপুর সোয়া ১টায় তিনি রংপুরে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সকাল ১১টায় রংপুর পৌঁছানোর কথা থাকলেও কুয়াশার কারণে তাতে দেরি হয়। এতে তার দিনব্যাপী কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।
তবে কর্মসূচি অনুযায়ী প্রথমেই গঙ্গাচড়ায় সেনাবাহিনীর একটি মহড়া দেখতে যান তিনি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এরপর প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক, জেলা প্রশাসকের কার্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস উদ্বোধন করার কথা রয়েছে।
বিকালে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওই জনসভায় রংপুরের সংসদ সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদেরও বক্তব্য দেওয়ার কথা।
স
bdnews24