২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজের সামনে মোটর সাইকেল ছিনতাই

রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে অস্ত্রের মুখে এক যুবকের মোটর সাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে অস্ত্রের মুখে এক যুবকের মোটর সাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ন'টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. আফজালকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধু শামীমকে নিয়ে মোটর সাইকেলে করে তিনি মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। ইডেন কলেজের সামনে পৌঁছা মাত্রই চারটি মোটর সাইকেলযোগে ৭/৮ জন যুবক এসে তাদের গতিরোধ করে গাড়ির কাগজপত্র দেখতে চায়। কাগজের জন্য পকেটে হাত দেওয়া মাত্রই অস্ত্র বের করে তারা গুলি চালায়। গুলি তার ডান পায়ের হাটুর নিচের অংশে বিদ্ধ হয় বলে তিনি জানান। লালবাগ থানার উপ-পরির্দশক মশিউর রহমান জানান, একটি ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২৩১০ ঘ.