২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মৃত্যুতে ব্যারিস্টার হককে খালেদার সমবেদনা

স্ত্রী ফরিদা হকের মৃত্যুতে ব্যারিস্টার রফিক-উল হক ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে শুক্রবার রাতে প্রয়াতের পুরানা পল্টনের বাসভবনে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ফরিদা হকের মৃত্যুতে ব্যারিস্টার রফিক-উল হক ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে শুক্রবার রাতে প্রয়াতের পুরানা পল্টনের বাসভবনে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি সেখানে কিছু সময় কাটান এবং ব্যারিস্টার হকসহ তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সমবেদনা জানান। প্রয়াত ডা. ফরিদা হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাও জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে চারটায় ফরিদা হক রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ফরিদা হক স্বামী রফিক-উল হক এবং একমাত্র ছেলে ফাহিম-উল হককে রেখে গেছেন। গাজীপুরের চন্দ্রাসহ বিভিন্ন স্থানে হাসপাতাল ও সেবাকেন্দ্রে ফরিদা হকের অসামান্য অবদান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪০ ঘ.