২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে ডোবা থেকে লাশ উদ্ধার

শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাত করে হত্যার পর চোখ উপড়ে ফেলা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স চল্লিশ। পরনে ছিলো সাদা ফুলশার্ট আর নিচের অংশে কোনো কাপড় ছিল না। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২/৩ দিন আগে ছুরিকাঘাতে তাকে হত্যা করে মিরপুর ১৩ নম্বরের একটি মাদ্রাসার পিছনে ডোবায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১০০ ঘ.