২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রীদের ওপর হামলা, গাড়ি ভাংচুর

টাকা না দেওয়ায় বরিশালের গৌরনদীতে বরযাত্রীদের ওপর বখাটেদের হামলার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

বরিশাল, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাকা না দেওয়ায় বরিশালের গৌরনদীতে বরযাত্রীদের ওপর বখাটেদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বরযাত্রীবাহী দুটি গাড়ি ভাংচুর করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার চরদিয়াশুর গ্রামে শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের আনোয়ার হোসেন সিকদারের (২৬) সঙ্গে চরদিয়াশুর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের মেয়ে আরজু খানমের বিয়ে হয়। শুক্রবার দুপুরে বিয়ের পর কনেকে নিয়ে ফিরছিলো বরযাত্রীরা। তারা স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত গাড়ি নসিমন ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে চরদিয়াশুর গ্রামের আমিনুল ইসলাম, দুলাল হোসেন ও রানাসহ ১০/১৫ জন যুবক বরযাত্রীদের আটকায়। তারা মিষ্টি খাওয়ার কথা বলে বরপক্ষের কাছে টাকা চায়। বরপক্ষ তাদের টাকা দিলেও কম দেওয়া হয়েছে দাবি করায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা লাঠিসোটা নিয়ে বরযাত্রীদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে আছে- বর আনোয়ার হোসেন সিকদার (২৬), কনে আরজু খানম (১৯), বরযাত্রী হাবিব সরদার (৩২), সেন্টু সরদার (২৭), মালেক সরদার (৩১), জুরুল সিকদার (১৮), খালেক সরদার (৪০), সাইদুল মোল্ল