২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষিত

মাগুরা সদর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

মাগুরা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। পুলিশ জানায়, পার কুলিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত একই গ্রামের মাকু দাইয়ের ছেলে নাজিম দাই (২৫)। ওই ছাত্রীর মা সাংবাদিকদের জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশের মাঠ থেকে ঘাস কেটে ফেরার সময় নাজিম তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে গেলে নাজিম পালিয়ে যায়। ধর্ষণের এ খবর জানাজানি হলে তা মেয়ের ভবিষ্যতের জন্য সমস্যা তৈরি করবে বলে আশঙ্কিত ওই দরিদ্র বিধবা। মাগুরা সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শামসুন্নাহার জানান, কিশোরীর শরীরে বিভিন্ন যায়গায় ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এজন্য ওই কিশোরীর পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৫০ ঘ.