মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর দেশের বিভিন্ন স্থানে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া বা মেরে ফেলা গবাদিপশুর মালিকরা শিগগিরই ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন।
এজন্য প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে ক্ষতিপূরণের ওই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ বিষয়ে আলোচনা করে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
এই প্রথমবারের মতো অ্যানথ্রাক্সে আক্রান্ত গবাদিপশুর মালিকদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে। অবশ্য বার্ড ফ্লু'র জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের অগাস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত হয়ে মোট ১০৪টি গবাদিপশুর মৃত্যু হয়। এরমধ্যে ৩৭টি গরু এবং ৬৭টি ছাগল। অ্যানথ্রাক্স আক্রান্ত আরো ১১টি গরু জবাই করা হয়।
এর আগে ২০০৯ সালে দেশে ৪৩৭টি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। এর মধ্যে ১৫৬টি গরু মারা যায়।
পরের বছর এ রোগে আক্রান্ত ৪৪৯টি গরুর মধ্যে ১১৪টির মৃত্যু হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে অ্যানথ্রাক্সে মারা যাওয়া ৩৭টি গরু এবং ৬৭টি ছাগলের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। এতে গরু প্রতি ১৭ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ৬৫ হাজার টাকা এবং বকনাসহ (বাছুর) গরুর জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আব্দুল লতিফ বিশ্বাস জানান, অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়া শুরু হলে সরকার দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করে এবং কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করে। দ্রুততম সময়ে আক্রান্ত এলাকার প্রায় সব গরু ও ছাগলের শরীরে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এতে রোগের বিস্তার বন্ধ হয় এবং অনেক পশু রক্ষা পায়।
তিনি জানান, অ্যানথ্রাক্সের বিস্তার বন্ধ হওয়ার পরই সরকার ক্ষতিগ্রস্ত পশুর মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে এ তালিকা স
bdnews24