ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পশ্চিম নাখাল পাড়ায় এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
এই আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোলাম মোস্তফা (৩৪) ওই এলাকায় ইয়াবা বড়ি বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে ধরা হয়। তার কাছে ৩০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে।
ম্যাজিস্ট্রেট পাশা বলেন, "অপরাধের কথা স্বীকার করায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-২ এর সদস্যরা ছাড়াও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুর ওহাব এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১২৯ ঘ.
bdnews24