২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বগুড়া, রাজশাহী ও গাইবান্ধায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া, রাজশাহী ও গাইবান্ধায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। এর মধ্যে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী দুজন, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় এক শিশু এবং গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: শেরপুরের মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক চাপায় মারা গেছেন উপজেলার গোসাইপাড়ার স্বরূপ তাম্বুলি (২৩) ও কুসুম্বী এলাকার স্বরূপ সরকার (২২)। আহত হয়েছেন তাদের বন্ধু কুসুম্বী এলাকার ভজন কুমার সাহা (২০)। স্থানীয়রা জানায়, বগুড়া থেকে মটরসাইকেলে করে শেরপুর যাচ্ছিলো তিন বন্ধু। শেরপুরের মহিপুর কৃষি কলেজের সামনে আসার পর বগুড়াগামী একটি ট্রাক মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত ভজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ সাংবাদিকদের জানান, চাপা দিয়েই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শেরপুর থানা একটি মামলা হয়েছে। রাজশাহী: সকাল ১১টার দিকে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মারা গেছে জসিম (৩) নামের এক শিশু। সে ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, ট্রাকটি পালিয়ে গেছে। এই ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে। গাইবান্ধা: গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার দুজন নিহত হয়েছেন। এরা হলেন- ট্রাকচালক কুড়িগ্রামের উলিপুর উপজেলার নামাজিরচর গ্রামের সুলতান মাহমুদ (২৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামের ফারুক হোসেন (১৮)। সাদুল্ল