ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মিরপুর থানা এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরপুর জনতা হাউজিং এর হেনা গার্ডেন নামের ভবনে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত রোকেয়া আক্তার টুনি ওরফে মৌসুমী (২০) বছর দুয়েক আগে দুটি বাংলা সিনেমায় সহ-শিল্পী হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ৩/৪ নাটকেও সহ-শিল্পী হিসেবে কাজ করেন।
মৌসুমী ভবনের দ্বিতীয় তলায় মা-বাবা সঙ্গে থাকতেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৌসুমী আত্মহত্যা করেন। তার পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৪৪৫ ঘ.
bdnews24