২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন লাইনচ্যুত হয়ে বন্ধ ঢাকা-চট্টগ্রাম চলাচল

কুমিল্লায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় বুধবার দুপুর দেড়টা থেকে ঢাকা-চট্টগ্রাম পথে রেল চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় বুধবার দুপুর দেড়টা থেকে ঢাকা-চট্টগ্রাম পথে রেল চলাচল বন্ধ রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার গুনবতীতে মালবাহী একটি ট্রেনের চারটি বগি দুপুর দেড়টায় লাইনচ্যুত হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। কভার এমপি স্পেশাল নামের ওই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। এটি দুর্ঘটনায় পড়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তার তদারকি করছেন লাকসামে কর্মরত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ। তিনি ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। ঢাকা-চট্টগ্রাম রেললাইন চালু করতে বুধবার সন্ধ্যা ৭টা বেজে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.