২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ তিন

পাবনার আতাইকুলা থানা এলাকার এক গ্রামে বুধবার অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

পাবনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানা এলাকার এক গ্রামে বুধবার অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আতাইকুলার হরিপুর গ্রামের মোফাক মোল্লার ছেলে নূর মোহাম্মদ (২০), অজিত প্রাংয়ের ছেলে মোতালেব হোসেন (২৫) এবং মোফাজ্জেল হোসেনের ছেলে বকুল হোসেন (২৮)। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল- লাল পতাকা) সক্রিয় সদস্য। আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার রানীগ্রামের রাজ্জাকের বাড়িতে সকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৩ ঘ.