ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা তদন্ত করবে সরকার।
এ জন্য ভোলা জেলা জজের এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে আইন মন্ত্রণালয়।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা ও পে-অর্ডার ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করবে এই কমিশন।
রাষ্ট্রপতির আদেশে সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ ডিসেম্বর মো. কলিমুল্ল
bdnews24