২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বখাটের ছয়মাস সাজা

নারায়ণগঞ্জে এক বখাটেকে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে এক বখাটেকে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে বন্দর উপজেলার সোনাকান্দায় এলাকায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মফিদুল আলম। সাজাপ্রাপ্ত যুবক হলেন- মো. সাগর (২২)। তিনি ওই এলাকার শহীদুল্লাহ ছেলে। ছাত্রীর অভিযোগের বরাত দিয়ে বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীটিকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতেন সাগর। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় ছাত্রীটির পথরোধ এবং তাকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করেন সাগর। ছাত্রীটি এর প্রতিবাদ করে বাড়ি চলে যায়। বিকালে সাগর ছাত্রীটির বাড়ি গিয়ে তার গলায় বটি ধরেন তাকে হত্যার চেষ্টা করেন। সে প্রাণ ভয়ে দৌড়ে বন্দর থানা এলাকার ভেতর আশ্রয় নেয়। এ সময় এলাকাবাসী সাগরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রায়ের পর বখাটে সাগরকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান। ওসি জানিয়েছেন, হত্যা চেষ্টার অভিযোগে আলাদা কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.