২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে পৌর কাউন্সিলর পদে নির্বাচিত জেসমিন

চাঁদপুরে হাজীগঞ্জ পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরে হাজীগঞ্জ পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহিদা বেগমের মনোনয়নপত্রটি সার্টিফিকেট সমস্যার কারণে গত ২ জানুয়ারি বাছাইয়ের দিন বাতিল হয়ে যায়। আগামী ১৮ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার প্রতীক বরাদ্দের দিন অন্য কোন প্রার্থী না থাকায় বেসরকারিভাবে জেসমিন আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার নাসির-উদ-দৌলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪০৪ ঘ.