২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোকানসহ ৪৪টি ঘর পুড়েছে

নগরীর নেভী হাসপাতাল গেট এলাকায় এক কলোনিতে আগুনে ৩৮টি ঘর ও ছয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নেভী হাসপাতাল গেট এলাকায় এক কলোনিতে আগুনে ৩৮টি ঘর ও ছয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে আবু মোকাররমের কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ- সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর তিনটি ইউনিটের নয়টি গাড়ি সকাল ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তিনি জানান, আগুন নেভাতে যাওয়ার সময় বন্দর টিলার তালতলা এলাকায় দমকল বাহিনীর একটি গাড়ির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে দমকল বাহিনীর দুইজন কর্মীসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে নেভী হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩০৮ ঘ.