ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকার বাড়ি থেকে সোমবার এক কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
কদমতলী থানা পুলিশ জানায়, সকালে পূর্ব জুরাইনের ১ নম্বর রোডের ১২৮/১ নম্বর বাড়ির দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহপরিচারিকা আরিফার লাশ উদ্ধার করা হয়।
ওই সময় তার বাবা ঈদুল সরকার উপস্থিত ছিলেন।
কদমতলী থানার উপপরিদর্শক মফিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরিফা ৮৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর হোসেনের বাড়িতে কাজ করত। সকালে ওই বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২৩৫৪ঘ.
bdnews24