২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সোমবার ভোররাতে এক যুবককে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সোমবার ভোররাতে এক যুবককে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ওবায়দুল হক (৩০)। তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ৫৭৬ সাত্তার সর্দার রোডের একটি বাসায় থাকতেন। ছিলেন রিকশাচালক। বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। এ ঘটনায় ওবায়দুল হকের স্ত্রী নাছিমাকে আটক করা হয়েছে। ওবায়দুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া সোমবার ভোররাত ৩টা ৪০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ওসি কেএম আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার দিবাগত রাত ২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/কেএমএস/১০৪৪ ঘ.