নারায়ণগঞ্জ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র শীত উপেক্ষা করে শনিবার সন্ধ্যা থেকেই বিশ্বকাপের টিকিটের জন্য লাইন ধরেছেন নারায়ণগঞ্জের ক্রিকেটপ্রেমীরা।
সিটি ব্যাংক বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর টিকিট বিক্রি করবে রোববার সকাল ৯টা থেকে।
শহরের উকিলপাড়ায় অবস্থিত সিটি ব্যাংকের সামনে তাই সন্ধ্যায় লাইন দিয়েছেন দর্শকরা। রাত যত বাড়ছে লাইন তত দীর্ঘ হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা গেছে, সিটি ব্যাংকের সামনে দীর্ঘ লাইন দিয়ে দর্শকরা অপেক্ষা করছে রোববার সকালের জন্য। তীব্র শীত আর হিমেল হাওয়া যেন গায়েই লাগছে না।
নারায়ণগঞ্জে সিটি ব্যাংকের একমাত্র শাখায় ঝোলানো নোটিশে লেখা রয়েছে- ফতুল্ল
bdnews24