২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে একজনকে গুলি করে হত্যা

রাজধানী মিরপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মিরপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। নিহত মো. খলিলুর রহমান (৫০) জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাবেক মহাসচিব বলে তার স্বজনরা জানিয়েছেন। রাত ৮টার দিকে মিরপুর জনতা হাউজিং এলাকায় খলিলুরকে গুলি করে দুষ্কৃতকারীরা। গুলিবিদ্ধ খলিলুরকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনতা হাউজিং একটি গুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। খলিলুর রহমান মিরপুরের ১ নম্বর সেকশনের ডি ব্লকের তিন নম্বর রোডের ১ নম্বর বাসায় থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২১৫ ঘ.