২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই পেয়ে শিশুরা খুশি

নাজিমুল আলম বছরের শুরুর দিনই হাতে পেয়েছে নতুন বই। তাড়াহুড়ো করে তোড়া খুলে বইয়ের পাতার ঘ্রাণ নিলো এ খুদে শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাজিমুল আলম বছরের শুরুর দিনই হাতে পেয়েছে নতুন বই। তাড়াহুড়ো করে তোড়া খুলে বইয়ের পাতার ঘ্রাণ নিলো এ খুদে শিক্ষার্থী। নাজিমুল মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শনিবার সরকারের ঘোষিত পাঠ্যপুস্তক উৎসব দিবসে নাজিমুল শিক্ষামন্ত্রীর হাত থেকে বই নেয়। বাবার হাত ধরে স্কুল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় খুদে এ শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে গেলে সে নিজেই উচ্চকিত কন্ঠে বলে, "নতুন বইয়ের গন্ধ খুব মজার। কী মজা বাংলা বইয়ের সব গল্প দু'দিনের মধ্যেই শেষ করে ফেলবো।" শনিবার রাজধানীর বেশ কয়েকটি স্কুল ঘুরে শিক্ষার্থীদের মাঝে এ বই উৎসবের আমেজের ছোঁয়া পাওয়া যায়। পাঠ্যপুস্তক উৎসব পালনের অংশ হিসেবে বর্ণিল সাজে সাজানো হয় স্কুলগুলোকে। সারাদেশে এবারই প্রথম বছর শুরুর দিন জাতীয় পাঠ্য পুস্তক দিবস হিসেবে পালিত হচ্ছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, টিকাটুলীর কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী আশ্রাফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে নতুন বইয়ের উৎসবের আমেজ পাওয়া যায়। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারের বিনামূল্যের বই দেওয়ার সিদ্ধান্তের প্রভাব শিক্ষার্থীদের মাঝেও পড়ে । সকল শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেয়ার ব্যাপারে আত্ম প্রত্যয়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেও। এক শতাংশ বইও পৌঁছানোও বাকি রয়েছে কি না