২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তা নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ জানায়, তার নাম হামিদুল আলম চৌধুরী (৪৫)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা। হামিদুল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মুহুরীবাড়ি এলাকার আখতার আহমেদের ছেলে। হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামিদুল আলমের বাসা চট্টগ্রাম শহরে। শনিবার দুপুরে দাপ্তরিক কাজ সেরে তিনি মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে শহরে ফিরছিলেন। বেলা দেড়টার দিকে মদনহাটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেইটের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হামিদুল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় হামিদুল আলমের ছোট ভাই মো. খোরশেদুল আলম বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৯০৭ ঘ.