২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে যুবক খুন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক যুবককে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক যুবককে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। নিহত মো. রাজীব (২২) উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামের মরণ ব্যাপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলার একটি খোলা কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা বুধবার গভীর রাতে রাজিবকে তার বাড়ির অদূরে অবস্থিত স্কুলে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায়।" তিনি জানান, সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৩ ঘ.