শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো সান্ত্বনাই থামাতে পারছে না শারমিন আক্তারের কান্না। বুধবার রাতে তার বুকফাটা আর্তনাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।
বিয়ের দু-মাস পূর্ণ না হতেই সায়েদাবাদ দুর্ঘটনায় স্বামী নাজিমকে হারিয়েছেন শারমিন।
বুধবার বিকালে রাজধানীর সায়েদাবাদে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন বাসযাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল
bdnews24