চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার আব্দুল হালিম সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলের নেতা বলে পুলিশ জানিয়েছে।
দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে মঙ্গলবার রাতে হালিমকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, হালিমের কাছে একটি শাটার গান এবং দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
তিনি বলেন, "হালিম তার বাহিনী নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।"
হালিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দামুড়হুদা এবং চুয়াডাঙ্গা থানায় সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
হালিমের বাড়ি দামুড়হুদা উপজেলার মিহিকেষ্টপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২৪ ঘ.
bdnews24