২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ভুয়া পুলিশ গ্রেপ্তার

পুলিশ ও র‌্যাবের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ ও র‌্যাবের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন- মোতালেব হোসেন ডন (৩৭), এনামুল হক এনাম ওরফে ফাকাতুল্লাহ (৪৬) ও মো. জসিমউদ্দিন (৪৫)। পুলিশ জানায়, এরা পুলিশ বা র‌্যাব পরিচয়ে, পুলিশ লেখা মাইক্রোবাসে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ইত্যাদি দেখিয়ে ব্যবসায়ীদের আটক করত। নানারকম ভয়ভীতি দেখিয়ে এদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। মঙ্গলবার দুপুরে এদের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, "এরা অনেকদিন ধরেই এভাবে পুলিশ বা র‌্যাবের নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের আটক করে চাঁদাবাজি করে আসছে। খবর পাওয়ার পরে সহকারী কমিশনার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তদন্ত শুরু করে।" "সোমবার রাত সোয়া ১০টা নাগাদ যাত্রাবাড়ীর দক্ষিণ সায়েদাবাদ মোড় থেকে একটি মাইক্রোবাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।" তাদের কাছ থেকে একটি কেনহুড ওয়ারলেস সেট, দুইজোড়া হ্যান্ডকাফ পুলিশ লেখা স্ট্রিকার, কালো কাপড় ইত্যাদি উদ্ধার করা হয়েছে। মনিরুল ইসলাম জানান, এরা ব্যবসায়ীদের সম্পর্কে আগে ভাগেই তথ্য নিত। এরপর সুযোগ বুঝে তাদের আটক করে টাকা হাতিয়ে নিত। এই চক্রের অপর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৫৪৪ ঘ.