চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী মঙ্গলবার এ রায় দেন।
দন্ডিতের নাম- সিরাজুল ইসলাম (২৬)। চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেরামপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম আবু বাক্কার।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩ নভেম্বর জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নতুন বাগান এলাকায় সিরাজুল পূর্ব শত্র"তার জের ধরে প্রতিবেশী রমজান আলীর ছেলে সুলতান আলী (৩৫) কে হাসুয়া দিয়ে কাধে কোপ দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
ওই দিনই নিহতের চাচাতো ভাই জন্জাল আলী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সিরাজুলকে গ্রেপ্তার করে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় ১৭ জনের সাক্ষী নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩২ ঘ.
bdnews24