ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ এ কে এম নাসির উদ্দিন মাহমুদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আল আমিন ওরফে মনা (২৮) ও এমদাদুল্লাহ (২৫)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি রিপন মিয়া (২৫), রহিমা খাতুন (৩৫) এবং বাছির মিয়া (২২) কে
বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আসামিদের সবার বাড়ি মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১ ফেব্র"য়ারি দিবাগত রাতে আখাউড়া উপজেলার মোগড়া বাজারের কাপড় ব্যবসায়ী ইসহাক মোল্লা স্বপন (২৪) এর দোকানে একদল ডাকাত ঢুকে তাকে হত্যা করে এবং মালামাল লুটে নেয়।
পরদিন নিহতের বড় ভাই ওসমান মিয়া আখাউড়া থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মামলার আর্জিতে কোনো সুনির্দিষ্ট আসামি না থাকায় ব্যাপক তদন্ত করে প্রথমে আল আমিন ওরফে মুনাকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ তদন্ত শেষে পাঁচ জনের বিরুদ্বে অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪১৫ ঘ.
bdnews24