২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তালেবানের হুঁশিয়ারি' বাংলাদেশকে

আফগানিস্তানে সৈন্য না পাঠাতে বাংলাদেশকে তালেবান বাহিনী হুঁশিয়ার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে সৈন্য না পাঠাতে বাংলাদেশকে তালেবান বাহিনী হুঁশিয়ার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া মঙ্গলবার তাদের অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করে । এর সূত্র উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা এএফপি। সংঘাতময় আফগানিস্তানে সৈন্য মোতায়েন করতে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ জানানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ অনুরোধ জানান আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক। বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধ বাংলাদেশ বিবেচনা করছে বলে রোববার জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের মনিটারিং সার্ভিস 'এসআইটিই' জানায়, সোমবার আফগান তালেবান তাদের ওয়েবসাইট ও জিহাদিস্ট ফোরামে আরবি ও পশতু ভাষায় দেওয়া এক বার্তায় আফগান যুদ্ধে সেনা পাঠাতে ওয়াশিংটনের অনুরোধ নাকচ করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, "আফগানিস্তানে মাত্র কয়েক শ' সেনা পাঠিয়ে আফগান জনগণ ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের মানুষকে জড়িত না করার মতো যথেষ্ট ইসলামিক জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের নেতার রয়েছে বলে আমরা বিশ্বাস করি।" "বাংলাদেশের নেতৃত্ব এরকম একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নেবে না এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও একটি প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে তাদের নেতাদের সমর্থন করবে না", বলা হয় ওই বার্তায়। বর্তমানে আফগানিস্তানে ১ লাখ ৫০ হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে। সশ্রস্ত্র তালেবান বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ লেগেই আছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার সন্ত্রাসী হামলার পর 'সন্ত্রাস' বিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরুর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তার আগে আফগান নিরাপত্তা বাহিনীকে দেশটির নিরাপত্তার দায়িত্ব নেওয়ার মতো সক্ষম করে তুলতে চায় যুক্তরাষ্ট্র। সে পরিকল্পনার অংশ হিসেবে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে বাংলাদেশী সেনাদের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। নয় বছরের আফগান যুদ্ধে এবারই সবচেয়ে বেশি তালেবান হামলা ও প্রতিরোধের সম্মুখীন হচ্ছে ন্যাটো বাহিনী। সা