২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী ট্রলার নিয়ে গেছে নাসাকা বাহিনী

মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী দুইটি বাংলাদেশী মাছধরা ট্রলার নিয়ে গেছে। তবে একটি ট্রলারে করে সব মাঝি-মাল্লাকে ফেরত পাঠিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 06:36 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী দুইটি বাংলাদেশী মাছধরা ট্রলার নিয়ে গেছে। তবে একটি ট্রলারে করে সব মাঝি-মাল্লাকে ফেরত পাঠিয়েছে তারা। সোমবার কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকার বঙ্গোপসগরে এ ঘটনা ঘটে। সেন্টমার্টিনের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল ও টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ সেলিম ওই ট্রলার দু'টির মালিক। মোহাম্মদ ইসমাইল জানান, বেলা ৩টার দিকে ছেঁড়াদ্বীপের অদূরে পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকারে থাকা তিনটি ট্রলারের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রলারসহ তাদের মিয়ানমার উপকূলে নিয়ে যায়। পরে এরমধ্যে একটি ট্রলারে ১৬ জনকে ফেরত পাঠায়। ফিরে আসা জেলেরা ঘটনাটি জানান। ফিরে আসার ট্রলারের মাঝি রফিক আলম সাংবাদিকদের বলেন, নাসাকা সদস্যরা তিনটি ট্রলারের বহু জাল, মাছ লুট করে। পরে একটি ট্রলারে সকল মাঝিমাল্লাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দু'টি ট্রলার রেখে দিয়েছে। নৌ বাহিনীর সেন্টমার্টিন কনটিনজেন্ট ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আবদুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা দুপুরের দিকে ঘটলেও তিনি জানতে পেরেছেন বিকালে। তখন কিছুই করার ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৩ ঘ.