ঢাকা, সেপ্টেম্বর ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়- 'পর্যটন ও জীববৈচিত্র্য'।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি নিয়েছে পর্যটন করপোরেশন। এছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএনসি) মিলনায়তন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পর্যটন করপোরেশনের উদ্যোগে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
এতে বাংলাদেশের জীববৈচিত্র্য ও কক্সবাজারসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন এলাকার আলোকচিত্র সম্বলিত প্ল্যাকার্ড, কাগজের তৈরি রয়েল বেঙ্গল টাইগার, দোয়েলসহ বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি বহন করা হয়।
শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবে পৌঁছে শেষ হয়।
সেখানে জি এম কাদের সাংবাদিকদের জানান, দেশের পর্যটন শিল্পকে ব্যাপকভাবে বি
bdnews24