২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর ফেরত আসা নিয়ে গুজব

জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক যাওয়া প্রধানমন্ত্রীর এক সফরসঙ্গীকে অসদাচরণের দায়ে দেশে ফেরত পাঠানোর গুজব ঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:09 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক যাওয়া প্রধানমন্ত্রীর এক সফরসঙ্গীকে অসদাচরণের দায়ে দেশে ফেরত পাঠানোর গুজব ঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক পক্ষ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী উপ প্রেসসচিব মাহবুবুল হক শাকিল রোববার সকালে দেশে ফিরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহনাজ গাজীর সঙ্গে নিউইয়র্কে অসদাচরণের কারণে শাকিলকে ফেরত পাঠানো হয় বলে কয়েকটি সংবাদপত্রের ওয়েব সংস্করণে খবর প্রকাশ হয়। এ প্রসঙ্গে শাকিলের পরিবারের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ জরুরি কাজে তিনি ফিরে এসেছেন।" শাহনাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিলকে তাল বানানো হয়েছে। তার সঙ্গে পেশাগত বিষয়ে সামান্য বাদানুবাদ হয়েছে। "বিষয়টি নিয়ে প্রচারিত বিভিন্ন সংবাদ ও রটানো গুজব পুরো ভিত্তিহীন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩০২ ঘ.