সাভার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলার চাউনা গ্রাম থেকে রোববার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাউনা গ্রামের একটি পাট ক্ষেত থেকে ওই অজ্ঞাত পরিচয় তরুণীর (২৭) লাশ উদ্ধার করা হয়।
মেয়েটির পরনে সেলোয়ার ও কামিজ ছিল।
অন্তত ১০/১২ দিন আগে অপহরণের পর ধর্ষণ করে দুর্বৃত্তরা তাকে খুন করে থাকতে পারে বলে পুরিশ ধারণা করছে।
এ ব্যাপারে ধামরাইর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24