নওগাঁ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় রোববার এক কেজি হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার চৌমাসিয়া নওহাটা মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোতাহার হোসেন (২২) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
মোতাহার হোসেন উপজেলার বিনোদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
র্যাব-৫ এর অপারেশন কমান্ডার আব্দুর রউফ বলেন, রাজশাহী থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হেরোইনগুলো পাওয়া যায়।
তাকে মহাদেবপুর থানায় সোপর্দ করা হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24