২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

দুর্নীতি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (সাবেক শিল্প ব্যাংক) ওই সিনিয়র অফিসারের নাম হারুনুর রশিদ। রোববার তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মো. আব্দুস সালাম সিকদার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার তৎকালীন উপ-ব্যবস্থাপক ও বর্তমানে ঢাকায় কর্মরত বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (আইন বিভাগ) একেএম ফরিদ উদ্দিন কোতয়ালি থানায় অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন। মামলায় বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার তৎকালীন সহকারী ব্যবস্থাপক আবুল কালাম আজাদকে একমাত্র আসামি করা হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই মামলার তদন্ত শেষে গত ৫ অগাস্ট হারুনুর রশিদসহ আরো চার কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে বরিশালের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেয়। অপর অভিযুক্তরা হলেন- বরিশাল শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক ও বর্তমানে ঢাকার উপ-ব্যবস্থাপক মো. ময়েজ উদ্দিন, বরিশাল শাখার সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) আব্দুল মতলেব, সাবেক উপ-ব্যবস্থাপক মো. মফিজ উল