২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১৪৪ ধারা

এক স্থানে এক সময়ে সরকার ও বিরোধী দল সভা আহ্বান করায় সিরাজগঞ্জের এক এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে সরকার ও বিরোধী দল সভা আহ্বান করায় সিরাজগঞ্জের এক এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সদর উপজেলার কড্ডার মোড়ে রোববার দুপুর ৩টায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সদর থানার ওসি ওয়ারেস আলী মিঞা। তিনি বলেন, দুপুর ২টা থেকে ১৪৪ ধারা বলবৎ হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সয়দাবাদ ইউনিয়ন বিএনপি কড্ডার মোড়ে সভা ডেকেছিলো। পরে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগও সেখানে সভা আহ্বান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.