২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বাড়লো তদন্তের সময়

চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের জন্য রোববার আরো ৬০ দিন সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের জন্য রোববার আরো ৬০ দিন সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে এ মামলার অধিকতর তদন্তের জন্য ১০ দফায় সময় বাড়ানো হলো। এর আগে সর্বশেষ গত ২৫ জুন এ মামলার তদন্তের মেয়াদ ৬১ দিন বাড়ানো হয়েছিলো। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত বুধবার অধিকতর তদন্তের জন্য আদালতে ৯০ দিন সময় চেয়ে আবেদন করেন। শুনানি গ্রহণ শেষে রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ইনামূল হক ভূইয়া ৬০ দিন সময় মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। আবেদনে মনিরুজ্জামান চৌধুরী বলেন, যে জাহাজ থেকে অস্ত্র খালাস করা হয়েছিল তা এখনো সনাক্ত করা যায়নি। এছাড়া সরকারি তদন্ত দলের কয়েকজন সদস্যের সাক্ষী হিসেবে প্রদত্ত জবানবন্দি বিশ্লে