২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবেলায় বিশেষ তহবিল গঠনের প্রস্তাব হাসিনার

অর্থনৈতিক মন্দা মোকাবেলায় গরিব দেশগুলোর জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশরাফুল হাসান বুলবুল জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 03:18 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক মন্দা মোকাবেলায় গরিব দেশগুলোর জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী অধিবেশনে বাংলায় ভাষণ দেন। গতবছরও তিনি এই অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা বলেন, "বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে আমরা এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। মন্দার কারণে অনেক উন্নত দেশসহ স্বল্পোন্নত দেশসমূহের রপ্তানি হ্রাস পেয়েছে। "এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ব্রেটন উড ইনস্টিটিউশনগুলোকে উন্নয়নশীল বিশ্বে, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে তাদের সহায়তা আরো জোরালো করতে হবে। এই সংস্থাগুলো সেখানে দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তা দিতে পারে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আমি এসডিআর এবং অনুদান প্রদানের ক্ষেত্রে জাতিসংঘের আওতায় একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করছি।" প্রধানমন্ত্রী বলেন, "উন্নত বিশ্ব থেকে প্রাপ্ত উন্নয়ন সহায়তাকে আমরা সাধুবাদ জানাই। তবে, শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার এবং বাণিজ্য উদারিকরণ করা হলে স্বল্পোন্নত দেশগুলো আরো লাভবান হতে পারবে। পাশাপাশি আমরা ডব্লিউটিও বাণিজ্য আলোচনার দোহা রাউন্ডের সফল সমাপ্তি চাই।" ভাষণের শুরুতে শেখ হাসিনা ৩৬ বছর আগে তার বাবার দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চে দাঁড়িয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার সেবায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছিলেন। "তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কিন্তু আজও জাতিসংঘ সারাবিশ্বের বিপন্ন মানুষের আশা-আকাক্সক্ষা পূরণের শেষ ঠিকানা হিসেবে কাজ করে যাচ্ছে।" বাংলাদেশকে উদার, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, "দেশ এবং দেশের বাইরে বৈরী শক্তির বিরুদ্ধে, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে, বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নিয়েছে।" শেখ হাসিনা বলেন, "১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেসব ব্যক্তি হত্যা, নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগের মত গুরুতর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত ছিলো তাদেরকে বিচারের মুখোমুখি করতে আমরা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছি। "আমাদের এই উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম ঘোষণার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা।" "আমি বিশ্বাস করি, কেবল সুবিচারই পারে অতীতের অমার্জনীয় ভুলের নিরাময় করতে", বলেন তিনি। শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত তার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার কথা তুলে ধরে বলেন, "আমি পরিস্কার ভাষায় বলতে চাই