২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর ঢাকা মহানগর কমিটি গঠিত

কাজী মোহাম্মদ শীশকে সভাপতি ও অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পী গোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী মোহাম্মদ শীশকে সভাপতি ও অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পী গোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের কমিটি গঠিত হয়েছে। অষ্টম ঢাকা মহানগর সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিলের মাধ্যমে ৪১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। শনিবার উদীচীর ঢাকা মহানগর সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কমিটিতে সাতজনকে সহ-সভাপতি করা হয়। তারা হলেন- অধ্যাপক এ এন রাশেদা, নিবাস দে, ছিদ্দিক আহমেদ, মো. আব্দুস সবুর, মযহারুল ইসলাম বাবলা, জামসেদ আনোয়ার তপন ও সঙ্গীতা ইমাম। শ্রীমন্ত বসু কৃতিকে মহানগর সংসদের কোষাধ্যক্ষ মনোনয়ন করা হয়। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সকাল ১০টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হয়। ঢাকা মহানগর সংসদের সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক কাজী মদীনার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৮ ঘ.