২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে চার 'ডাকাত' গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার রায়বাঙ্গালি গ্রাম সংলগ্ন নলুয়ার হাওর থেকে গ্রামবাসীর সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। দিরাই থানার উপ-পরিদর্শক টান্টু সাহা জানান, বিকালে রায়বাঙ্গালি গ্রাম সংলগ্ন এলাকায় নলুয়ার হাওরে আন্তজেলা ডাকাতদলের সদস্যরা মাছধরা নৌকা ও ব্যবসায়ীদের মালামাল ডাকাতির প্রস্তুতি নেয়। মাছ ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে মোবাইল ফোনে তা গ্রামবাসী ও পুলিশকে জানায়। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.